প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থীরাা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ভারতের কেরালার তিরুবনন্তপুরম
সচিবালয়ের সামনে চাকরিপ্রত্যাশী নিম্ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক (এলপিএসটি) র্যাঙ্কধারীদের
অনশন ৩৪তম দিনে পদার্পণ করেছে।আজ শনিবার (৮ আগস্ট) নিয়োগ
ও শূন্যপদ পূরণের দাবিতে এক অভিনব প্রতিবাদ জানিয়েছেন র্যাঙ্কধারীরা। এসময় তারা সেখানে প্রতীকী ঘাস ও মাটি খেয়ে
এ প্রতিবাদ জানায়। পিএসসি র্যাঙ্ক লিস্টে স্থান পাওয়া সত্ত্বেও নিয়োগ না পাওয়ায় অল
কেরালা এলপিএসটি র্যাঙ্ক হোল্ডার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এই অনশন চলছে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত