প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
মাগুরায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৪া
ধ্রুবকন্ঠ ডেক্স ||
মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম
ইউনিয়নের বাহারবাগে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
আজ শনিবার (৮ আগস্ট) বাহারবাগ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।আহতরা হলেন—মোহাম্মদ চন্নু
বিশ্বাস (৪৫), নিলয় বিশ্বাস (২৭), মো. নাহিদ হাসান (৩০) ও টোকন বিশ্বাস (২৮)।স্থানীয়
সূত্র জানায়, বাহারবাগ বাজার হাই স্কুল মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলায় সাবেক
ইউনিয়ন চেয়ারম্যান রাজিব হোসেন ও শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
খেলা চলাকালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।স্থানীয়রা জানায়, পরে খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ স্থানীয়
সামাজিক বিরোধে রূপ নেয়। এক পর্যায়ে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান রাজিব হোসেন ও তাঁর ভাতিজা
সজিবের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন
বলেন, ‘বাহারবাগ এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে
পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা
হয়েছে।’
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত