প্রিন্ট এর তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
ঝিনাইদহে মহাসড়কের জমি থেকে ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার
পাইকপাড়ায় মহাসড়কের অধিগ্রহণ করা জমি থেকে ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন
ও সড়ক বিভাগ।আজ
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে যৌথভাবে পরিচালিত অভিযানে প্রায় আড়াই একর অধিগ্রহণ করা
জমিতে থাকা দোকান, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন শৈলকুপা
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান, ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের
নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, সওজের সংশ্লিষ্ট কর্মচারী
ও পুলিশ সদস্যরা।শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) মাহফুজুর রহমান বলেন, জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পর সরকারি নিয়ম মেনেই
উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে স্থাপনাগুলো অপসারণ করা হয় এবং অভিযান
শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের
নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, মহাসড়ক সোজা করার প্রকল্পের কাজ দ্রুত শুরু
করার জন্য সরকারের অধিগ্রহণ করা জমি থেকে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হচ্ছে। উন্নয়নকাজ
যাতে বাধাগ্রস্ত না হয় এবং নির্ধারিত সময়ে শেষ করা যায়, সে লক্ষ্যে পর্যায়ক্রমে এ ধরনের
উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত