প্রিন্ট এর তারিখ : ০২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
মাদকাসক্ত ২ ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মাা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে
মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের
প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।আজ রবিবার (২ আগস্ট) উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা করে তাদের এ সাজা দেন।দণ্ডপ্রাপ্তরা
হলেন উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)।পুলিশ
ও স্থানীয় সূত্র জানায়, পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে দুলাল ও মতি কয়েক বছর আগে
মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকা জোগাড় করতে তারা প্রায়ই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে
জড়িয়ে পড়তেন। ছেলেদের স্বাভাবিক
জীবনে ফিরিয়ে আনার জন্য মা বিভিন্ন চেষ্টা করেও ব্যর্থ হন।সম্প্রতি মাদকের টাকার জন্য দুই ভাই আরো বেপরোয়া হয়ে ওঠেন। তাঁরা
মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার পাশাপাশি ঘরের আসবাব ও অন্যান্য জিনিসপত্র
বিক্রি করে মাদকের টাকা জোগাড় করতেন বলে অভিযোগ রয়েছে।রবিবার সকালে দুই ভাই মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন।
টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং মাকে হত্যার হুমকি
দেন। পরে বাড়িতেই বসে মাদক সেবন শুরু করেন তাঁরা।নিরুপায় হয়ে প্রতিবেশীদের সহায়তায় পুলিশকে খবর দেন পারভীন আক্তার।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ভাইকে হাতেনাতে আটক করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ
আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।এদিকে গত ৩১ জুলাই একই উপজেলার
আতিকুড়া গ্রামের মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বরজু মিয়া নামে এক ব্যক্তি তাঁর
ছেলে মো. নজরুলকে পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত নজরুলকে আট মাসের বিনাশ্রম
কারাদণ্ড দেন।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত