প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করল বিএনপি নেতারাা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী
ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ রাজনীতিবিদদের সম্পর্কে এনসিপি নেতা নাসীরুদ্দীন
পাটওয়ারী ও অন্যান্য নেতাদের অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর বিএনপি। সমাবেশ
থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি ভবিষ্যতে তিনি
এ জেলায় এলে প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয়।আজ শনিবার (১ আগস্ট) বিকেলে
শহরের মিশনপাড়া এলাকার হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
পরে মিছিলটি চাষাঢ়া ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে শহরের ২ নম্বর রেলগেট
এলাকায় গিয়ে শেষ হয়।মিছিলের
আগে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতারা বলেন, এনসিপির মতো একটি ‘কথিত বাণিজ্যিক দল’-এর
নেতাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে ভয়ভীতি
প্রদর্শন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছেন এনসিপির
নেতারা।নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্দেশে
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিএনপি রাজপথে
আন্দোলন-সংগ্রাম করেছে। মিথ্যাচার ও কটূক্তির মাধ্যমে তারেক রহমান বা বিএনপির ভাবমূর্তি
ক্ষুণ্ন করা যাবে না। নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম। ভবিষ্যতে
নাসীরুদ্দীন পাটওয়ারী নারায়ণগঞ্জে এলে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে।সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, বাংলাদেশের
আশা-আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানকে নিয়ে কথা বলার আগে নিজেদের ইতিহাস জানা উচিত।
দুই যুগেরও বেশি সময়ের রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি আজ দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন এবং
কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।এনসিপির
নেতাদের উদ্দেশে তিনি বলেন, চাঁদাবাজি ও নাটকের রাজনীতি পরিহার করে নিজেদের সীমার মধ্যে
থাকুন। তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য বন্ধ না করলে দেশের সাধারণ মানুষই এর দাঁতভাঙা
জবাব দেবে।বিক্ষোভ
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আনোয়ার
হোসেন আনু, সদস্য আওলাদ হোসেন, অ্যাডভোকেট রফিক আহমেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ
রানা এবং মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত