প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
বিএনপি নেতারা মাদকে জড়িত থাকলে গ্রেপ্তার করতে হবে: আমানউল্লাহা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ
আমান বলেছেন, ‘বিএনপির কোনো নেতাকর্মী যদি মাদকের সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের গ্রেপ্তার
করা হবে। বিএনপির নাম নিয়ে কেউ মাদক কারবারি, চাঁদাবাজি ও ভূমি দখল করলে তাকে দলে রাখা
হবে না।‘আজ বুধবার (২৯ জুলাই) বিকেলে
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে পূর্বহাটি সরকার বাড়ি সড়কের পাশে খাল কাটা উদ্বোধন শেষে
আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আমানউল্লাহ
আমান বলেন, ‘বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে
মাদকমুক্ত করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে আধুনিক বাংলাদেশ করতে চেয়েছিলেন।
একদলের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন। খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র দিয়েছিলেন। সংসদীয়
গণতন্ত্র চালু করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দল-মত-নির্বিশেষে সবার জন্য কাজ করছেন। দেশে কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী
কর্মকাণ্ড ও জমি দখল করতে পারবে না জানিয়ে মাদক সেবনকারী ও বিক্রয়কারীকে অতি দ্রুত
গ্রেপ্তারের জন্য প্রশাসনকে নির্দেশ দেন এই সংসদ সদস্য।বিএনপির কোনো নেতাকর্মী মাদক
কারবারি, চাঁদাবাজি ও ভূমি দখলদারদের পক্ষে তদবির না করে জনগণের সঙ্গে মিলেমিশে ভালো
কাজ করার পরামর্শ দেন আমানউল্লাহ আমান। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, স্থানীয় বিএনপি
নেতা আমান সরকার, হাজী মো. আব্দুল আজিজ, হাজী মহিউদ্দিন, ইয়ার মো. ইয়াসিন সরকার শাওনসহ
স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত