প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
নোয়াখালী সরকারী কলেজ গণিত বিভাগের তিন কৃতী শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনাা
মো: আকরাম উদ্দীন, নোসক প্রতিনিধি ||
নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের
উদ্যোগে আয়োজিত নবীনবরণ, বিদায় ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান, “De-Moivars
Domain–2026”-এর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিভাগের তিনজন মেধাবী শিক্ষার্থীকে কৃতি
সংবর্ধনা প্রদান করা হয়েছে।সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— ২০১৯–২০
শিক্ষাবর্ষের আল-শাহরিয়ার হৃদয়, অর্জিত সিজিপিএ ৩.৬৯ ২০১৮–১৯ শিক্ষাবর্ষের কাজী রাবেয়া ফাহি, অর্জিত
সিজিপিএ ৩.৭৪ এবং ২০১৯–২০ শিক্ষাবর্ষের মো. রুবেল উদ্দিন, অর্জিত
সিজিপিএ ৩.৭৩।অনুষ্ঠানটি গণিত বিভাগের বিভাগীয় প্রধান
প্রফেসর এম. এম. সাইফুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য
দেন উপাধ্যক্ষ প্রফেসর এ. বি. এম. সানা উল্যা এবং শিক্ষক সমিতির সম্পাদক অ্যাসিস্ট্যান্ট
প্রফেসর আফসার উদ্দিন। এছাড়াও গণিত বিভাগের সকল শিক্ষক এবং অনুষ্ঠানে নিবন্ধিত বিভাগের
বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর
মনিরুল ইসলাম বলেন,“গণিত বিভাগের সেরা তিন শিক্ষার্থীকে আজ কৃতি
সংবর্ধনা প্রদান করা হচ্ছে। আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই। ভবিষ্যতেও এ ধরনের কৃতি
শিক্ষার্থীদের সম্মানিত করার এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”সংবর্ধনা পেয়ে কৃতী শিক্ষার্থী আল-শাহরিয়ার
হৃদয় বলেন,“এই সম্মানজনক স্বীকৃতির জন্য আমি গণিত বিভাগকে
আন্তরিক ধন্যবাদ জানাই। আমার এই অর্জনের পেছনে আমার পরিবার এবং আমার ‘গণিত-পরিবার’-এর অবদান অপরিসীম। এই সম্মান আমাকে ভবিষ্যতে
আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।”
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত