প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬
কুবি ছায়া জাতিসংঘ সংস্থার নেতৃত্বে তাজওয়ার-আবিরা
শারাফাত হোসাইন নাবা ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছায়া জাতিসংঘ সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান আবির।শুক্রবার (৩ জুলাই) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন শাহরিয়ার আহমেদ রামীম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাবেয়া সোলতানা সাথী, কোষাধ্যক্ষ হিসেবে তানজিনা আলম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু বকর সিদ্দিক।এছাড়া সংগঠনের বিভিন্ন উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন -একাডেমিক উইংয়ে মো. হাসিবুর রহমান নিলয় ও মো. আদনান, ডেলিগেট অ্যাফেয়ার্স উইংয়ে নাদিরা জান্নাত, অ্যাডমিনিস্ট্রেশন উইংয়ে মোহাম্মদ ইয়াসির হামেদ চৌধুরী, ইভেন্ট উইংয়ে মেহরাব হোসাইন, অপারেশন উইংয়ে আহমেদ ফাহমিদ কাদের এবং ডকুমেন্টেশন অ্যান্ড মিডিয়া উইংয়ে নূর মোহাম্মদ পরশ মনি।সদ্য মনোনীত সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির বলেন, "কখনো ভাবিনি এই সংগঠনকে একদিন এই জায়গা থেকে দেখব। এখন চেষ্টা থাকবে, যেন আগামী প্রজন্মও এটিকে নিয়ে একই রকম গর্ব করতে পারে।"সদ্য মনোনীত সভাপতি তাহমিদ তাজওয়ার বলেন, "এই পদে আসার আনন্দের চেয়ে এর দায়িত্বটাই এখন বেশি অনুভব করছি। যারা আমার ওপর আস্থা রেখেছেন, আশা করি নিজের সর্বোচ্চটা দিয়ে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারব। আমার এবং আমার কমিটির মূল লক্ষ্য থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা আরও বিকশিত করা, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বমঞ্চে নিজেদের এবং বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারে।"
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত