প্রিন্ট এর তারিখ : ১৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
এখন থেকে প্রতি বছর জুন এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে ছুটি পাবে বাকৃবি শিক্ষার্থীরাা
মোঃ আবু হানিফ , বাকৃবি প্রতিনিধি ||
পবিত্র আশুরা ও সেমিস্টার সমাপনী ছুটি উপলক্ষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বুধবার (১৭ জুন) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুরা ও সেমিস্টার সমাপনী ছুটি উপলক্ষে আগামী ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সকল অনুষদের সেমিস্টারের ক্লাস বন্ধ থাকবে। তবে উক্ত তারিখসমূহে নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি চলবে। পাশাপশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু থাকবে।এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, 'করোনা মহামারির পরবর্তী সময়ে প্রথমবারের মতো এই ছুটিটি শিক্ষার্থীর জন্য দেয়া হচ্ছে। মাঝখানে সেশন জটের কারণে বেশ কয়েকবছর এটি বন্ধ ছিল। প্রতি বছর জুন এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে এখন থেকে এই সেমিস্টার সমাপনী ছুটি শিক্ষার্থীরা পাবেন।'
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত