প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিতা
মোঃ আরিফুল ইসলাম, পাবনা প্রতিনিধি ||
ফৌজদারি বিচার দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় প্রসঙ্গে এই পুলিশ -ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ জুন) বিকাল ৩:৩০ টায় পাবনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো: জাহাঙ্গীর হোসেন।সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম, পাবনার পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ, পুলিশ সুপার P.B.I জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, সহকারী পরিচালক, পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ডা: মো: রফিকুল হাসান, র্যাব কোম্পানি কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান, পাবলিক প্রসিকিউটর গোলাম সারোওয়ার খান জুয়েল, পাবনা বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, পাবনা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মলয় কুমার দাস রায়। আরও উপস্থিত ছিলেন পাবনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির ম্যাজিস্ট্রেটবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার ও ২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন, পুলিশ সুপার (সিআইডি), নির্বাহী প্রকৌশলীদের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরের জেলা পর্যায়ের প্রতিনিধিরা, জেল সুপার, প্রবেশন কর্মকর্তা, কোর্ট ইন্সপেক্টর ও জেলার বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জগণরা।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত