প্রিন্ট এর তারিখ : ১৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন সম্পন্ন , শুক্রবার উদ্বোধনা
||
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ খ্রিঃজাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সিজন - ৬ এর ট্রফি উম্মোচন। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে টুর্ণামেন্টে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়কদের উপস্থিতিতে অনুষ্ঠিত ট্রফি উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি ও চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম আবদুল হান্নান আকবর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির কর্মকতাবৃন্দ, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড র্স্কোরার্স এসোসিয়েশনের কর্মকতা আরিফুল হক, জয়নাল আবেদিন, আরফানুল ইসলাম লাভু, নজরুল ইসলাম, আরিফ উদ্দিন রাসেল, ওমর ফারুক, আজিজুল হক বুলবুল, আলী আকবর, মাহামুদুল ইসলাম, সাইফুদ্দিন টিটু, সুফি হাসান, ফজলে এলাহী পায়েল, সুজন দাশ, সাবেক ক্রিকেটার সহ অন্যান্য কর্মকতা, সদস্য ও ক্রীড়া সাংবাদিকরা। এবারের টুর্ণামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করছেন। দলগুলো হল : চিটাগাং রয়েলস, নাইনটিজ উইলোস, চিটাগাং সিটি কর্পোরেশন মাস্টার্স, চট্টগ্রাম মাস্টার্স, আগ্রাবাদ মাস্টার্স, কোল ওয়ারিয়র্স, রিল্যায়েন্স স্পোর্টস, চট্টগ্রাম লিজেন্ড, হোয়াইট ফ্যালকন, হাক্কানি ক্রিকেট ক্লাব।শুক্রবার (১৫ মে) সকাল ৯টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন। উদ্বোধনী দিনে সকাল ৯.০০ টায় ১ম ও দুপুর ২.০০ টায় ২য় ম্যাচ অনুষ্ঠিত হবে। ১ম ম্যাচ চট্টগ্রাম মাস্টার্স - আগ্রাবাদ মাস্টার্স ২য় ম্যাচ কোল ওয়ারিয়র্স -:চট্টগ্রাম লিজেন্ড এর মোকাবেলা করবে। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জাতীয় ফুটবলার রনজিৎ দের কন্যা রিবিক মুন।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত