প্রিন্ট এর তারিখ : ১৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় া
শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৪ মে) বিকালে উপাচার্যের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদলের নেতারা নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার ও সাইদুল ইসলাম শাওন সহ অন্যান্য নেতা-কর্মীরা।কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষা নিজ ক্যাম্পাস থেকে একজন ভিসি পাওয়া, সেই স্বপ্ন পূরণ হয়েছে। তার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত উপাচার্যকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রত্যাশা উনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, স্টেকহোলডারদের নিয়ে একটি উন্নতমানের বিশ্ববিদ্যালয় গঠনে এবং কার্যকরী ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের যেকোনো সুযোগ সুবিধা কিংবা রিসার্চ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নির্মাণে ভূমিকা রাখবেন। বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত উপাচার্য সকল দল, মত, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকদেরকে নিয়ে সুন্দর একটি ভূমিকা পালন করবে এই প্রত্যাশা করি।"
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত