প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিতা
প্রেস বিজ্ঞপ্তি ||
স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক
সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার
শহরের পানসি রেস্তোরাঁয় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার
(৪ মে) বিকাল ৫টায় সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত
করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সংগঠনের বিশিষ্ট ব্যক্তিত্ব
মো. জোসেপ আলী চৌধুরীর সভাপতিত্বে সভাটি শুরু হয় ও গণমুক্তি পত্রিকার মৌলভীবাজার জেলা
প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার সভাটি সঞ্চালনা করেন। সভার শুরুতে প্রতিষ্ঠাতা সভাপতি
শহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য
তুলে ধরে বক্তারা বলেন, এই ফাউন্ডেশন দুই অঞ্চলের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন
শক্তিশালী করতে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।আলোচনা সভায় উপস্থিত ছিলেন
মৌলভীবাজার জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও নাট্য ব্যক্তিত্ব
খালেদ চৌধুরী, জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট
মো. মাহবুবুল আলম শামীম, শেখ বোরহান উদ্দিন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এম. মহিবুর
রহমান মুহিব, বিশিষ্ট সমাজকর্মী মনসুর আলম চৌধুরী টিপু, সংগঠক ইশতিয়াক আহমেদ চৌধুরী,
সাংবাদিক পিন্টু দেবনাথ, সাংবাদিক মো. মোশাহিদ আহমেদ, সংগঠক তৌহিদ ইসলাম, বিশিষ্ট সমাজসেবক
হেকিম জয়নাল মিয়া সংগঠক বিমলেন্দু মালাকার, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাংবাদিক
বিকাশ দাস, সাংবাদিক মোঃ রুবেল আহমেদ সাংবাদিক গোবিন্দ গোস্বামী, সাংবাদিক স্বরণ সিং,
সাংবাদিক ও মানবাধিকার কর্মী রিপন মিয়া প্রমুখ।মতবিনিময় সভা চলাকালে বৃটেন
থেকে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদানকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর
ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ
সহ সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সংগঠন এর আগামী দিনের পথচলায় সিলেট
চট্টগ্রামবাসীর দেশে বিদেশের সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানিয়েছেন।সভায় বক্তারা মৌলভীবাজার জেলা
শাখাকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক
ও জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেন।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত