প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
ইবিস্ত ময়মনসিংহ জেলা কল্যাণ পরিষদের নতুন কমিটির সভাপতি পিয়েল, সম্পাদক তাহমিদা
খালিদ সাইফুল্লাহ তাহমিদ , ইবি প্রতিনিধি ||
ইবিস্ত
ময়মনসিংহ জেলা কল্যাণ পরিষদের
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের
২০১৯_২০ শিক্ষাবর্ষের পিয়েল
হাসান ইয়াসিন এবং সাধারণ সম্পাদক
হিসেবে নিযুক্ত হয়েছেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের শিক্ষার্থী
খালিদ সাইফুল্লাহ তাহমিদ।মননে
শিক্ষা অন্তরে ময়মনসিংহ-এই স্লোগানকে বুকে
ধারণ করে, ময়মনসিংহ জেলা
ছাত্র কল্যাণ কর্তৃক আয়োজিত নবীন বরণ, প্রবীণ
বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন, প্রফেসর ড. এ বি
এম সাইফুল ইসলাম সিদ্দিকী, (আল কোরআন এন্ড
ইসলামিক স্টাডিজ),প্রফেসর ড. আব্দুল করিম(দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ),প্রফেসর ড. শফিকুল ইসলাম(আল
হাফিস এন্ড ইসলামিক স্টাডিজ),প্রফেসর ড. মোজাহিদ রহমান
(আল হাফিস এন্ড ইসলামিক স্টাডিজ),রসুল করিম কমল(লেকচারার, ফার্মেসি)। অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের
বরণ করে নেওয়া হয়
এবং ২০১৯_২০ শিক্ষাবর্ষের
শিক্ষার্থীদের বিদায় অভ্যর্থনা জানানো হয়৷ নব নিযুক্ত সভাপতি পিয়েল হাসান ইয়াসিন বলেন " আমি নতুন কমিটির
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি—এটা
আমার জন্য যেমন গর্বের,
তেমনি বড় একটি দায়িত্ব।
আমি বিশ্বাস করি, সকলের আন্তরিক
সহযোগিতা ও দোয়া সঙ্গে
থাকলে আমরা সম্মিলিত প্রচেষ্টায়
এই সংগঠনকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উচ্চতায় পৌঁছে
দিতে পারবো।"নব নিযুক্ত সাধারণ সম্পাদক বলেন " আলহামদুলিল্লাহ! আমি ময়মনসিংহ জেলা
কল্যাণ পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আমি ইবিতে পড়ুয়া
ময়মনসিংহের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সর্বোচ্চ
চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিভাবে
এই সংগঠন কে আরো উচ্চ
মাত্রায় নিয়ে যাওয়া যায়
সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি
যেন এই দায়িত্ব সঠিকভাবে
পালন করতে পারি সেজন্য
প্রথমে আল্লাহর সাহায্য প্রার্থনা করছি এবং আমার
শিক্ষার্থী ভাই, বোন, বন্ধুদের
কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।"
এএমএন/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত