প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
প্রবাসীর ঘরের সিঁধ কেটে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটা
||
নোয়াখালীর
সদর উপজেলায় এক প্রবাসীর ঘরের
সিঁধ কেটে দুর্ধর্ষ চুরির
ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা
নগদ টাকা ও স্বর্ণালংকার
লুট করে নিয়ে গেছে
বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়
সূত্রে জানা যায়, উপজেলার
এওজবালিয়া ইউনিয়নের মনপুর গ্রামের মতিন মিয়ার বাড়ির
প্রবাসী সাদ্দাম হোসেন এর বসতবাড়িতে মঙ্গলবার
গভীর রাতে এ ঘটনা
ঘটে। প্রবাসীর
স্ত্রী জানান, রাতে পরিবারের সবাই
ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা ঘরের সামনের অংশে
সিঁধ কেটে ভেতরে প্রবেশ
করে। পরে আলমারি ও
আসবাবপত্র তছনছ করে নগদ
৩ লাখ টাকা ও
১ ভরি স্বর্ণালংকার নিয়ে
পালিয়ে যায়।ভুক্তভোগী
পরিবার জানায়, সকালে ঘুম থেকে উঠে
ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখে তাদের সন্দেহ
হয়। পরে বিষয়টি নিশ্চিত
হয়ে তারা স্থানীয়দের অবহিত
করেন।খবর
পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয় এবং
চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় সুধারাম
মডেল থানায় একটি লিখিত অভিযোগ
দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারটি। তবে
সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়,
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএমএন/ ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত