প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
জাবিতে অনলাইন ক্লাস বর্জন: সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের
ধ্রুবকন্ঠ ডেক্স ||
সারা
দেশে স্কুল-কলেজগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ
জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ। আজ বৃহস্পতিবার
(২ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে রি সংগঠনটি প্রতিবাদ জানায়। সংগঠনটির
কার্যকরী সদস্য সিয়াম মাহমুদ বলেন, রাষ্ট্রের বড় বড় প্রকল্পে এবং সরকারি অফিসে যে পরিমাণ
বিদ্যুৎ ও জ্বালানির অপচয় হয়, তার দায় কেন সাধারণ শিক্ষার্থীরা নেবে? অনলাইন ক্লাস
শিক্ষার্থীদের মননশীল শিক্ষাচর্চার সম্পূর্ণ পরিপন্থী। আমরা অবিলম্বে এই সিদ্ধান্ত
বাতিলের জোর দাবি জানাচ্ছি।আন্তর্জাতিক
বাজারের অস্থিরতার কথা উল্লেখ করে সংগঠনটির শিক্ষা ও গবেষণা সম্পাদক ইমরান হাসান শুভ
বলেন, ‘যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের কারণে বিশ্ব তেলের বাজারে অস্থিরতা
চলছে। পত্রপত্রিকায় খবর আসছে, আমাদের হাতে মাত্র ১০ থেকে ১৪ দিনের জ্বালানি রয়েছে।
অথচ জাতীয় সংসদে এই সংকট মোকাবেলার কোনো কৌশল নিয়ে আলোচনা হচ্ছে না। এর পরিবর্তে জনগণের
সামনে মুলা ঝোলানোর মতো শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে নেওয়ার নাটক সাজানো হচ্ছে।‘ছাত্র
ইউনিয়ন জাবি সংসদের সভাপতি অদ্রি অংকুর বলেন, ‘জ্বালানি সংকট একটি কূটনৈতিক ও রাষ্ট্রীয়
সমস্যা। এর সমাধান হিসেবে সবার আগে শিক্ষাপ্রতিষ্ঠানে হাত দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া
যায় না।‘
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত