প্রিন্ট এর তারিখ : ০৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
নোয়াখালী জেলায় সাঁতার (অ-১৪) প্রশিক্ষণ ২০২৫ উদ্বোধন া
নোয়াখালী প্রতিনিধি ||
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় নোয়াখালীতে সাঁতার (অ-১৪) প্রশিক্ষণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন নোয়াখালী জেলা পরিষদের পুকুরে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার হোমায়রা ইসলাম।জেলা ক্রীড়া অফিসার নোয়াখালীর মাঈন উদ্দিন মিলকির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আহমাদ আরী সিদ্দিকী। সহকারী শিক্ষক জিয়াউল হায়দারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহিদ হোসেন, পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ওবায়দুল্ল্যাহ মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।মাসব্যাপী এ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হোমায়রা ইসলাম বলেন, ক্রীড়া চর্চা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ক্রীড়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত