প্রিন্ট এর তারিখ : ২৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬
সোনাদিয়া মডেল দাখিল মাদ্রাসা কতৃক ঈদ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়া
মোঃ আকরাম উদ্দীন, হাতিয়া প্রতিনিধি ||
সোনাদিয়া মডেল দাখিল মাদ্রাসায় ঈদ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) বিকালে মাদ্রাসার উদ্যোগে ওই শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নোয়াখালী হাতিয়া উপজেলার ৮নং সোনাদিয়া ইউনিয়ন এর স্থানীয় মানিক বাজার এর উত্তর পাশে সোনাদিয়া মডেল দাখিল মাদ্রাসার উদ্যোগে ঈদ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার(২২মার্চ) বিকাল ৩:০০টায় মাদ্রাসা প্রাঙ্গনে হাজী আবুল কালামের সভাপতিত্বে ও মাওলানা মো:আলাউদ্দীনের সঞ্চালনায় সোনাদিয়া মডেল দাখিল মাদ্রাসায় ঈদ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য জনাব আব্দুল হান্নান মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট বৃত্তির প্রতিষ্ঠাতা ও এ্যাডভোকেট শাহ্ মোহাম্মাদ মাহফুজুল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্রগ্রাম সিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক লায়ন এস সাইফুল্লাহ মনির। মাদ্রাসার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সোনাদিয়া মডেল দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আবুল হাশেম,আরো বক্তব্য রাখেন সোনাদিয়া মডেল মাদ্রাসার সেক্রেটারি মাওলানা মো: আলাউদ্দিন, উপদেষ্টা সদস্য ইব্রাহিম শাহিন ও রাকিবুল ইসলাম।এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে মাদ্রাসার প্রাঙ্গনকে আনন্দ মুখর করে তোলেন।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত