প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬
দিরাই শাল্লা বাসীকে সামছুল হক চৌধুরী'র পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছাা
নিজস্ব প্রতিবেদক ||
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিরাই-শাল্লা বাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য, ও যুক্তরাজ্য শ্রমিকলীগের সভাপতি সামসুল হক চৌধুরী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে খুশির বার্তা নিয়ে। ঈদের এই আনন্দ ধনী-গরিব, ভেদাভেদ ভুলে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। একটি স্বচ্ছ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।এ সময় তিনি দিরাই-শাল্লাসহ দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত