প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬
পুসাক এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতা
মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি ||
টাঙ্গাইলের কালিহাতীতে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব কালিহাতী (পুসাক)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ই মার্চ ২০২৬) সরকারি শামসুল হক কলেজে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতি আশরাফুল বলেন, পবিত্র রমজান মাস আমাদের ধৈর্য, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সাধারণ সম্পাদক মোঃ এরশাদ বলেন, পুসাক সবসময় শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও ইতিবাচক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত