প্রিন্ট এর তারিখ : ১৪ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬
ভোটের কালি মোচনের আগেই আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রীা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
প্রধানমন্ত্রী
তারেক
রহমান
বলেছেন,
বিএনপি
সরকার
গঠনের
পর
ভোটের
কালি
নখ
থেকে
মোচনের
আগেই
আমরা
আমাদের
সকল
প্রতিশ্রুতি
ধারাবাহিকভাবে
বাস্তবায়নের
কাজ
শুরু
করেছি।আজ শনিবার
(১৪
মার্চ)
রাজধানীর ঢাকার
ওসমানী
স্মৃতি
মিলনায়তনে
ইমাম,
মুয়াজ্জিন,
খাদেম,
পুরোহিত,
সেবাইত,
বিহার
অধ্যক্ষ
ও
উপাধ্যক্ষদের
সম্মানী
প্রদান
কার্যক্রমের
উদ্বোধন
অনুষ্ঠানে
প্রধান
অতিথির
বক্তব্যে
প্রধানমন্ত্রী এ
কথা
বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন,
সমাজের
বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে
হয়তো
বা
অনেক
ক্ষেত্রে
পিছিয়ে
রয়েছেন,
তাদের
জন্য
সম্মানী
বা
অর্থ
সহায়তা
কিংবা
কর্মসংস্থান
সৃষ্টির
মাধ্যমে
আর্থিক
বৈষম্য
দূর
করে
আমরা
সবাই
মিলে
একটু
শান্তিতে-ভালোভাবে
থাকবো।
নির্বাচনের
আগে
আমরা
জনগণের
কাছে
সেরকম
প্রতিশ্রুতি
দিয়েছিলাম।তিনি
বলেন, ‘জনগণের
রায়,
আল্লাহর
রহমতে
বিএনপি
সরকার
গঠনের
পর
ভোটের
কালি
নখ
থেকে
মোচনের
আগেই
আমরা
আমাদের
সকল
প্রতিশ্রুতি
ধারাবাহিকভাবে
বাস্তবায়নের
কাজ
শুরু
করেছি।
আলহামদুলিল্লাহ।’
প্রধানমন্ত্রী বলেন,
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য আমরা ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছি। পর্যায়ক্রমে সারা বাংলাদেশের চার কোটি পরিবারের নারী প্রধান এই কার্ড পাবেন। আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখ থেকে কৃষক কার্ডের পাইলট প্রোগ্রাম চালু করবো। ইনশাআল্লাহ, আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি।
তিনি আরও বলেন,
আল্লাহর কাছে শুকরিয়া,
আজ থেকে ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা বা কর্মসূচির পাইলট প্রজেক্ট চালু হলো।
এসময় তিনি আরও বলেন,
আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি,
দেশের নাগরিকদের দুর্বল করে রাখা হলে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। সে জন্য আমাদের ইচ্ছা,
দর্শন,
পরিকল্পনা বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত