প্রিন্ট এর তারিখ : ২৯ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬
জগদল ইউপি নির্বাচনে সদস্য পদে লড়বেন জিতু হাসানা
নাইম তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি ||
জাতীয় সংসদ নির্বাচনের পর পরই এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া বইছে গ্রামের
অলিগলি সহ চায়ের দোকানগুলোতে। জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডে সদস্য পদে
প্রার্থী হতে আগ্রহী প্রকাশ করেছেন দিরাই উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ জিতু হাসান।এছাড়া আগামী জগদল ইউপি নির্বাচনে সদস্য পদ ঘিরে সম্ভাব্য বেশ কয়েকজন প্রার্থীর
নাম ও রয়েছে। এব্যাপারে মোহাম্মদ জিতু হাসানের সাথে আলাপকালে তিনি জানান, প্রতিটি মানুষের
জীবনে ভালো কিছু করার স্বপ্ন থাকে। ছোটবেলা থেকেই নিজের অবস্থান থেকে যতটা সম্ভব রাজনৈতিক
ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মানবিক কাজ করে আসছি। এলাকার উন্নয়নের লক্ষ্যে স্থানীয়
মুরব্বিদের সাথে শলাপরামর্শ করে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছে পোষণ করছি।তিনি আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠ হবে বলে আশাবাদী,
দিরাই তথা অন্যান্য ইউনিয়নের চাইতে আমাদের জগদল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বেশী অবহেলিত।
২৪শের গণ অভ্যুত্থান ও আওয়ামিলীগ সরকার পলায়নের পর অন্তবর্তী কালীন সরকার দেড় বছর দেশ
পরিচালনার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়।আসলে জগদল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাসী নানান সমস্যার মাঝে রয়েছেন। স্থানীয়ভাবে
কাঙ্খিত সেবা পাচ্ছেন না। আমি আমার সিদ্ধান্তের দিক থেকে অটল, এই ওয়ার্ডের সন্তান আমি, আমার শৈশব থেকে এপর্যন্ত বেড়ে ওঠা এই
ওয়ার্ডে , এই ওয়ার্ডের মাটিও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি আশাবাদী আমার এই
ওয়ার্ডবাসী আমাকে তাদের সন্তান ভেবে তাদের সেবা করার সুযোগ করে দিবেন।আমি এই জগদল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তরুণ ও প্রবীণদের সমন্বয়ে একটি পরিচ্ছন্ন
নিরাপদ জনবান্ধব আধুনিক ও মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারবো । এখানে বৈষম্যহীন
সমাজ গঠন করা হবে, যেখানে ধনী ও গরীবদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবেনা, সবার অগ্রাধিকার
হবে সমান। আমার বাসস্থান, আমার ৫ নং ওয়ার্ড । আমার দায়িত্ব, এর উন্নয়ন আমাদের সম্মিলিত
অঙ্গীকার।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত