প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬
যশোরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত: মহড়ায় উদ্ধারকৌশল প্রদর্শনা
সাহরিয়ার রাগিব, যশোর প্রতিনিধি ||
যশোরে বর্ণাঢ্য র্যালি ও অগ্নিনির্বাপণ
মহড়ার মধ্য দিয়ে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬’ পালিত
হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে
ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা
হয়।সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট
চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায়
একই স্থানে এসে শেষ হয়। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল দুর্যোগকালীন
উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করে।মহড়া চলাকালে পুকুরে ডুবন্ত
ব্যক্তিকে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদান, অগ্নিনির্বাপণ পদ্ধতি এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত
ভবনে আটকে পড়া মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার দৃশ্য ফুটিয়ে তোলা হয়। জরুরি পরিস্থিতিতে
কীভাবে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়, তা সাধারণ মানুষের সামনে হাতে-কলমে প্রদর্শন
করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ
আশেক হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির কর্মসূচি উদ্বোধন করেন। এ সময়
তিনি বলেন, "বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হলেও সঠিক প্রস্তুতি ও জনসচেতনতা থাকলে
যেকোনো বড় বিপর্যয় মোকাবিলা করা সম্ভব। আজকের এই মহড়া সাধারণ মানুষকে সাহসী ও সচেতন
হতে সাহায্য করবে।"অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে
আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক
(শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক
মোহাম্মদ আব্দুস সালাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শেখ আব্দুল কাদেরএছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন
দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা এই কর্মসূচিতে অংশ নেন।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত