প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬
প্রতিবেশী দেশগুলোতে আর হামলা চালাবে না ইরান: পেজেশকিয়ানা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে আঘাত না এলে ইরানও আর হামলা চালাবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোতে
সাম্প্রতিক
হামলার জন্য দুঃখপ্রকাশ
করেছেন।আজ শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় এ বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘যেসব প্রতিবেশী দেশ হামলার শিকার হয়েছে, তাদের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন বলে মনে করি।’পেজেশকিয়ান আরও বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ চালানোর কোনো আগ্রহ নেই। এখন থেকে কোনও প্রতিবেশী দেশ আমাদের ওপর আগে হামলা না চালালে তাদের ওপর আক্রমণ করা হবে না।’এ
সময়
তিনি
সতর্ক
করে
বলেন,
‘যারা
এই
মুহূর্তকে
কাজে
লাগিয়ে
ইরানের
ওপর
আক্রমণ
চালানোর
কথা
ভাবছে,
তারা
যেন
সাম্রাজ্যবাদের
পুতুলে
পরিণত
না
হয়।’
প্রেসিডেন্ট আরও বলেন,
ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে সমর্থন করা ‘সম্মান ও স্বাধীনতার পথে নিয়ে যায় না’।
সূত্র:
বিবিসি
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত