প্রিন্ট এর তারিখ : ২৯ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬
গোপালগঞ্জে নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১া
ধ্রুবকন্ঠ ডেক্স ||
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের কংশুর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিপ্লব বিশ্বাস (৩০) নামে নছিমন চালক নিহত হয়েছে। এ সময় নছিমনে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়।আজ শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। বৌলতলী পুলিশ ফাড়ির এসআই মো. শামিম আল মামুনের মতে, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি কংশুর মসজিদ মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় নছিমন চালক বিপ্লব ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আহত নসিমনে থাকা দুইজনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত