প্রিন্ট এর তারিখ : ০১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ইরানে হামলায় ইসরায়েলের সাথে ছিল যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পেরা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় সামরিক হামলা’ শুরু করেছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের ‘বিপজ্জনক
ক্ষমতা’ ও হুমকি নির্মূল
করা’। ইতোমধ্যে ইসরাইল তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। তেহরান, ইসফাহানসহ ইরানের বেশ কিছু শহরে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখা গেছে। ইরানি নাগরিকরা আতঙ্ক ও ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছেন।ইরানি সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে দেশজুড়ে বিস্ফোরণ, যোগাযোগ বিচ্ছিন্নতা ও আতঙ্ক চলছে। ইরাকসহ নিকটবর্তী দেশগুলোও তাদের আকাশসীমা নিষিদ্ধ করেছে।সূত্র: আল জাজিরা
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত