প্রিন্ট এর তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
মহিপুরে ত্রাণ দেওয়ার নামে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার সময় আটক ২া
মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ||
পটুয়াখালীর মহিপুরে ত্রাণ সহায়তা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বৃদ্ধা মহিলার স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার সময়
দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা।বৃহস্পতিবার (সকাল ১০টা) মহিপুর বেসিক ব্যাংক এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা
জানান, দুই ব্যক্তি ত্রাণ সহায়তার কথা বলে এক বৃদ্ধ মহিলাকে টার্গেট করে। নানা ধরনের
প্রলোভন দেখিয়ে তার কানের স্বর্ণালংকার ও সঙ্গে থাকা কিছু নগদ টাকা নিয়ে দ্রুত সটকে
পড়ার চেষ্টা করে।বিষয়টি বুঝতে পেরে স্থানীয় দুই যুবক ধাওয়া করে হাজীপুর টোল প্লাজা এলাকা থেকে
তাদের আটক করে। আটকৃত ব্যক্তিরা হলেন-মোঃ হৃদয় হাওলাদার (২৬), পিতা: ফিরোজ হাওলাদারবেল্লাহ হোসেন (৩০), পিতা: নাসির মাতুব্বর তারা উভয়েই ভান্ডারিয়া, পিরোজপুরের
বাসিন্দা বলে জানা গেছে।পরে স্থানীয়রা ভুক্তভোগী বৃদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করে তাকে
ফিরিয়ে দেন এবং আটক দুই প্রতারককে মহিপুর থানায় হস্তান্তর করেন।এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, (বক্তব্য ফুটেজে) ত্রাণ দেওয়ার কথা বলে তারা
সহজ-সরল বৃদ্ধাকে ফাঁদে ফেলেছিল। বিষয়টি টের পেয়ে আমরা তাদের ধাওয়া করে ধরে ফেলি।ভুক্তভোগী বৃদ্ধা জানান, (বক্তব্য) আমি আমার স্বর্ণ ফিরে পেয়েছি। তাদের বিরুদ্ধে
আমার কোনো অভিযোগ নেই।মহিপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। লিখিত অভিযোগ
পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত