প্রিন্ট এর তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানী হাজারীবাগে ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির ছাত্রীকে হত্যাা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
গতকাল
বুধবার রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক
ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয় হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বুধবার
রাত সাড়ে নয়টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের পাশের একটি গলিতে এই ঘটনাটি ঘটে।স্বজনেরা
সূত্রে জানা যায়, গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। রাত
সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত
শাহরিয়ার শারমিন বিন্তির বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা গ্রামে। তার
বাবার নাম বিল্লাল হোসেন। রাজধানীর হাজারীবাগ থানার হায়দার আলী হোটেলের পাশে ভাড়া
থাকেন।নিহতের বাবা
জানান, ওই ছাত্রী তার ছোট ভাইকে নিয়ে রাতে বাসা থেকে বের হয়। তার ভাই মসজিদে নামাজ
পড়তে যায়। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে স্বজনেরা উদ্ধার করে তাকে
হাসপাতালে নিয়ে যায়।ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই ছাত্রীর
মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।হাজারীবাগ
থানার ওসি বলেন, ‘আমরা এখন পর্যন্ত এর বেশি কিছু জানতে পারিনি। বিস্তারিত জানার
চেষ্টা চলছে।’
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত