ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

হাটহাজারী হবে নারী-পুরুষের নিরাপদ আবাসস্থল : নওশিন হেলাল

ছবি: সংগৃহীত

ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মিসেস নওশিন আরজান হেলাল বলেন, মীর হেলাল বিজয়ী হলে হাটহাজারীর প্রতিটি গ্রামের সমস্যা বিশেষত নারী সমাজের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। হাটহাজারী হবে নারী-পুরুষের নিরাপদ আাবাসস্থল।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী বায়েজিদ) আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে আজ সোমবার (২৪ নভেম্বর) দক্ষিণ মাদার্শা ইউনিয়ন মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নওশিন হেলাল বলেন, বাংলাদেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান বিশ্বে সমাদৃত।

মেয়েদের অবৈতনিক শিক্ষা, কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, শহীদ জিয়ার প্রবর্তিত তৈরি পোশাক খাতের সম্প্রসারণ, আইনশৃঙ্খলা বাহিনী, সামরিক ও বেসামরিক বাহিনীতে নারী নিয়োগ, সরকারি বেসরকারি খাতে নারীর কর্মসংস্থান, নারী উদ্যোক্তা তৈরিসহ নারীর ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার সরকার তথা বিএনপি সরকারের অভূতপূর্ব সাফল্য ছিল। নারীদের প্রকৃত উন্নয়ন ও মর্যাদা নিশ্চিত করতে এবার বিএনপিকে বিজয়ী করতে হবে।

দীর্ঘদিন পর মা বোনেরা এবার নির্ভয়ে ভোট দিতে পারবেন বলে উল্লেখ করে নওশিন হেলাল বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে মা-বোনদের মিলেমিশে মীর হেলালকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। 

এর আগে নওশিন হেলাল এলাকায় গণসংযোগ করেন এবং ধানের শীষের প্রার্থী মীর হেলালের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন।

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও।

হাটহাজারী উপজেলা মহিলা দলের সভাপতি নাছরিন আকতারের সভাপতিত্বে সমাবেশে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মালা বেগম, সেলিনা আক্তার, রহিমা আক্তার, রেহেনা আক্তার রানু, রাশেদা বেগম, ডলি আকতার, দিলু আরা বেগম, আকতার বানু, হোসনে আরা, জান্নাতুল ফেরদৌস, নিলুফার ইয়াছমিন, তাসনিম আক্তার, তানজু আক্তার, রোকসানা, আয়েশা সুলতানা, সুমা আক্তার, হাসিনা বেগম, সুমী বড়ুয়া, সোমা শীল উপস্থিত ছিলেন। 

এমএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সারাদেশ হাটহাজারী নারী-পুরুষ নিরাপদ আবাসস্থল নওশিন হেলাল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ২৭ জুলাই ২০২৬

হাটহাজারী হবে নারী-পুরুষের নিরাপদ আবাসস্থল : নওশিন হেলাল

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মিসেস নওশিন আরজান হেলাল বলেন, মীর হেলাল বিজয়ী হলে হাটহাজারীর প্রতিটি গ্রামের সমস্যা বিশেষত নারী সমাজের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। হাটহাজারী হবে নারী-পুরুষের নিরাপদ আাবাসস্থল।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী বায়েজিদ) আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে আজ সোমবার (২৪ নভেম্বর) দক্ষিণ মাদার্শা ইউনিয়ন মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নওশিন হেলাল বলেন, বাংলাদেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান বিশ্বে সমাদৃত।

মেয়েদের অবৈতনিক শিক্ষা, কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, শহীদ জিয়ার প্রবর্তিত তৈরি পোশাক খাতের সম্প্রসারণ, আইনশৃঙ্খলা বাহিনী, সামরিক ও বেসামরিক বাহিনীতে নারী নিয়োগ, সরকারি বেসরকারি খাতে নারীর কর্মসংস্থান, নারী উদ্যোক্তা তৈরিসহ নারীর ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার সরকার তথা বিএনপি সরকারের অভূতপূর্ব সাফল্য ছিল। নারীদের প্রকৃত উন্নয়ন ও মর্যাদা নিশ্চিত করতে এবার বিএনপিকে বিজয়ী করতে হবে।

দীর্ঘদিন পর মা বোনেরা এবার নির্ভয়ে ভোট দিতে পারবেন বলে উল্লেখ করে নওশিন হেলাল বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে মা-বোনদের মিলেমিশে মীর হেলালকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। 

এর আগে নওশিন হেলাল এলাকায় গণসংযোগ করেন এবং ধানের শীষের প্রার্থী মীর হেলালের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন।

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও।

হাটহাজারী উপজেলা মহিলা দলের সভাপতি নাছরিন আকতারের সভাপতিত্বে সমাবেশে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মালা বেগম, সেলিনা আক্তার, রহিমা আক্তার, রেহেনা আক্তার রানু, রাশেদা বেগম, ডলি আকতার, দিলু আরা বেগম, আকতার বানু, হোসনে আরা, জান্নাতুল ফেরদৌস, নিলুফার ইয়াছমিন, তাসনিম আক্তার, তানজু আক্তার, রোকসানা, আয়েশা সুলতানা, সুমা আক্তার, হাসিনা বেগম, সুমী বড়ুয়া, সোমা শীল উপস্থিত ছিলেন। 

এমএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত