ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাজনীতি কোনো ব্যবসা হতে পারে না ,শহিদুল ইসলাম বাবুল

ছবি : সংগৃহীত

ফরিদপুর- (ভাঙ্গা, সদরপুর চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, রাজনীতি কোন ব্যবসা হতে পারে না, রাজনীতি মানে চাঁদাবাজি, ধান্দাবাজি নয়, বেয়াদবি, উশৃঙ্খলতা নয়। রাজনীতি মানে জমি দখল করা নয়। রাজনীতি হলো সাধারণ মানুষের জন্য। আপনারা এতো কম সময়ে আমাকে যেভাবে ভালোবেসে গ্রহণ করেছেন, তার ঋণ আমি কোনদিন শোধ করতে পারব না।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ভাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির ব্যানারে স্থানীয় ইব্রাহিম মুন্সির বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

শহিদুল ইসলাম বাবুল বলেন, আমি এখানে প্রতিহিংসার রাজনীতি করতে আসি নাই, মুরুব্বিদের অসম্মান করতে আসি নাই। গুরুজনদের সম্মান করতে এসেছি। সবার ভালোবাসা অর্জন করতে এসেছি। 

ভাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মো. আলমগীর মুন্সির সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মুন্সির সঞ্চালনায় উঠান বৈঠকে আরো বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সি। 

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবু জাফর মুন্সি, ভাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুকুজ্জামান ছোট্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মিঠু, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলম মুন্সী প্রমুখ।

 এমএইছ / ধ্রুবকন্ঠ

বিষয় : রাজনীতি কোনো ব্যবসা শহিদুল ইসলাম বাবুল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ০৯ মে ২০২৬

রাজনীতি কোনো ব্যবসা হতে পারে না ,শহিদুল ইসলাম বাবুল

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

ফরিদপুর- (ভাঙ্গা, সদরপুর চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, রাজনীতি কোন ব্যবসা হতে পারে না, রাজনীতি মানে চাঁদাবাজি, ধান্দাবাজি নয়, বেয়াদবি, উশৃঙ্খলতা নয়। রাজনীতি মানে জমি দখল করা নয়। রাজনীতি হলো সাধারণ মানুষের জন্য। আপনারা এতো কম সময়ে আমাকে যেভাবে ভালোবেসে গ্রহণ করেছেন, তার ঋণ আমি কোনদিন শোধ করতে পারব না।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ভাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির ব্যানারে স্থানীয় ইব্রাহিম মুন্সির বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

শহিদুল ইসলাম বাবুল বলেন, আমি এখানে প্রতিহিংসার রাজনীতি করতে আসি নাই, মুরুব্বিদের অসম্মান করতে আসি নাই। গুরুজনদের সম্মান করতে এসেছি। সবার ভালোবাসা অর্জন করতে এসেছি। 

ভাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মো. আলমগীর মুন্সির সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মুন্সির সঞ্চালনায় উঠান বৈঠকে আরো বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সি। 

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবু জাফর মুন্সি, ভাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুকুজ্জামান ছোট্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মিঠু, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলম মুন্সী প্রমুখ।

 এমএইছ / ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত