ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই

রত্নগর্ভা মা সম্মাননা অনুষ্ঠানে প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা

প্রকাশ : ০৯ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রত্নগর্ভা মা সম্মাননা অনুষ্ঠানে প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা

সামাজিক, মানবিক ও সেবামূলক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের আয়োজনে ৮ মে, শুক্রবার, বিকাল ৪টায় নগরীর মোমিন রোডের চট্টগ্রাম একাডেমি হলে বৈশাখী আড্ডা ও বিশ্ব মা দিবস উপলক্ষে সফল মা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানী স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, রাষ্ট্রীয় বেগম রোকেয়া পদকপ্রাপ্ত প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। সংগঠনের আয়োজনে এবারের সফল মা হিসেবে ‘রত্নাগর্ভা মা সম্মাননা’ পেলেন চট্টগ্রামের গর্বিত দু’জন সফল মা বীণাপাণি বড়ুয়া ও মমতাজ বেগম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন অতিরিক্ত পরিচালক ও সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য একরাম হোসেন, সংগঠনের সহসভাপতি সৈয়দ মোস্তফা আলম মাসুম, মো. মুছা আলম খান চৌধুরী।

অনুষ্ঠানে প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা বলেন, মা দিবসের দিনটি মাতৃত্ব ও মাতৃসত্ত্বার গুরুত্ব, তাৎপর্য ও পৃথিবীতে আমাদের পদচারণার মূল কাণ্ডারিকে স্মরণ করিয়ে দেয়। মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই বলে মনে করেন অনেকেই। কারণ প্রতিটি দিনই মাকে ভালোবাসার জন্য হওয়া উচিত। তবে প্রতিদিনের ভালোবাসাকে আরেকটু বাড়িয়ে বিশেষ করতে এই দিনটির গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই।

শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বেলা বলেন, একটি আদর্শিক পরিবার গড়ে উঠে মা-বাবা উভয়ের পরিশ্রমের ফলেই। বাবার যেমন অবদান রয়েছে, তেমনি মায়েরও অবদান রয়েছে। অনেকক্ষেত্রে অনেকভাবে আমরা মা-বাবার অবদানকে আলাদা করে ফেলি, একটি পরিবারের গড়ে উঠার পেছনে উভয়ের অবদানই অনস্বীকার্য।

তিনি আরো বলেন, সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই। তাই একটি সফল মাকে সম্মাননা জানানো মানে, একটা জাতির নিজেকেই সম্মান জানানো।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে পারিবারিক বন্ধন শিথিল হয়ে পড়ায় পশ্চিমা বৃদ্ধাশ্রম-কালচার এদেশেও আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে, যা আমাদের মোটেও কাম্য নয়। আমরা চাই, আমাদের পারিবারিক বন্ধনগুলো আগের মতো দৃঢ় হয়ে উঠুক; মা যেমন ছেলেমেয়েদের আগলে রাখে, বৃদ্ধ মা-বাবাকেও যেন সন্তানরা একই ভালোবাসা নিয়ে আগলে রাখে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ। এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি রোটারিয়ান এস এম আজিজ, সহসাংগঠনিক সম্পাদক আকতার হোসেন নিজামী, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সদস্য আবু হানিফ জনি, মনির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন, প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়ন সাজেদা বেগম, নজিব চৌধুরী, আসিফ ইকবাল।

আলোচনা সভা শেষে রত্নগর্ভা পুরস্কার প্রাপ্ত সফল মাদের হাতে প্রধান অতিথি হাসিনা জাকারিয়া বেলা ক্রেস্ট ও অর্থমূল্য তুলে দেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ০৯ মে ২০২৬

রত্নগর্ভা মা সম্মাননা অনুষ্ঠানে প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত