ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না : তানিয়া রব

ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্তিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, ‘ফ্যাসিজম সহ্য করা হবেনা, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না। বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার জন্য সাজা দেয়া হয়েছে, একাউন্টে থাকা সত্ত্বেও মামলা দেওয়া হয়েছে। নিজেরা (আওয়ামী লীগ নেতাকর্মীরা) শত-শত কোটি টাকা পাচার করে বিদেশের মাটিতে বেগমপাড়া ও ঘর-বাড়ি করেছে। এখন তারা পালিয়েছে।

আজ রবিবার  (২৩ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তেগাছিয়া বাজার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। প্রসঙ্গত, তানিয়া রব স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী।

তিনি বিএনপি জোটের প্রার্থী হয়ে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে প্রতিদ্বদ্বিতা করার জন্য কাজ করছেন। যদিও বিএনপি এ আসনে এখনো দলীয় প্রার্থী হিসেবে কারো নাম ঘোষণা করেনি।

চরগাজী ইউনিয়ন জেএসডির সভাপতি গোলাম আজম ফারুকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, রামগতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আব্দুল্লাহ, জেএসডি'র সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা দিবা, দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাবুল, রামগতি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মীর আক্তার বাচ্চু, রামগতি উপজেলা জেএসডির সভাপতি গিয়াস উদ্দীন ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলুসহ অনেকে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি ফ্যাসিজম সহ্য করা হবে না নিজেরাও ফ্যাসিষ্ট হবো না তানিয়া রব]

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না : তানিয়া রব

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image

জাতীয় সমাজতান্তিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, ‘ফ্যাসিজম সহ্য করা হবেনা, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না। বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার জন্য সাজা দেয়া হয়েছে, একাউন্টে থাকা সত্ত্বেও মামলা দেওয়া হয়েছে। নিজেরা (আওয়ামী লীগ নেতাকর্মীরা) শত-শত কোটি টাকা পাচার করে বিদেশের মাটিতে বেগমপাড়া ও ঘর-বাড়ি করেছে। এখন তারা পালিয়েছে।

আজ রবিবার  (২৩ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তেগাছিয়া বাজার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। প্রসঙ্গত, তানিয়া রব স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী।

তিনি বিএনপি জোটের প্রার্থী হয়ে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে প্রতিদ্বদ্বিতা করার জন্য কাজ করছেন। যদিও বিএনপি এ আসনে এখনো দলীয় প্রার্থী হিসেবে কারো নাম ঘোষণা করেনি।

চরগাজী ইউনিয়ন জেএসডির সভাপতি গোলাম আজম ফারুকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, রামগতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আব্দুল্লাহ, জেএসডি'র সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা দিবা, দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাবুল, রামগতি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মীর আক্তার বাচ্চু, রামগতি উপজেলা জেএসডির সভাপতি গিয়াস উদ্দীন ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলুসহ অনেকে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত