ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন

চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা হেযবুত তওহীদের পক্ষ থেকে সোমবার (২০ এপ্রিল) শাহরাস্তি এলাকার নির্জন ফুড পার্ক এন্ড কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।

সকাল থেকে নারী, পুরুষ ও শিশুদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। যার মধ্যে ছিলো ফুটবল, ক্রিকেট, হাড়ি ভাঙ্গা, দড়ি টানাটানি, বস্তা দৌড়, বাচ্চাদের বিস্কুট দৌড়, মোরগ লড়াই ও নারীদের বালিশ বদল খেলা। মধ্যাহ্নভোজ শেষে মনোমুগ্ধকর সংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীতের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

মফিজুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত ইদ পুনর্মিলনীতে প্রধান অতিথি বক্তব্যে আন্তর্জাতিক ও জাতীয় সংকট তুলে ধরে হেযবুত তওহীদের সদস্যদের করনীয় বিষয়ে আলোচনা রাখেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক আমির সাইফুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক আমির মোঃ সেলিম হোসেন, লক্ষ্মীপুর জেলা আমির শাহাদাত হোসেন আনন্দ, চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন হোসেন, কচুয়া উপজেলা সভাপতি মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি উপজেলার সভাপতি মো মাহাবুব আলম, হাজীগঞ্জের সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সদর উপজেলার সভাপতি সামছুদ্দিন মুরাদ প্রমুখ।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা হেযবুত তওহীদের কয়েকশো সদস্য উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত