ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দিয়ে হত্যার ষড়যন্ত্র হয়েছিল: হাসান সরকার

ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর–৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দিয়ে হত্যার ভয়ংকর ষড়যন্ত্র করা হয়েছিল বলে জানায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর–৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। কিন্তু আল্লাহর রহমতে দেশনেত্রী বেঁচে আছেন, জনগণের অধিকারের নেতৃত্ব দিতে আবারও শক্ত হয়ে দাঁড়ানোর জন্য।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে টঙ্গীর বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসান সরকার বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। তাকে নিঃশব্দে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার সব ধরনের অপচেষ্টাই ব্যর্থ হয়েছে। জনগণই তার শক্তির উৎস।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, মিথ্যা মামলা, দমন–পীড়ন, গুম–খুনের রাজনীতি হাসিনার গদি টিকিয়ে রাখতে পারেনি। দেশের মানুষ গণতন্ত্রের জন্য জেগে ওঠেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হবে।

টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন হাসান উদ্দিন সরকার।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা বাবর আলী এবং সঞ্চালনা করেন ৫৪ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজুল হক রাজু মাস্টার। বক্তব্য রাখেন, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান ও মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী, অধ্যাপক আব্দুল মোতাবেক।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি রাজনীতি খালেদা জিয়া স্লো পয়জন হত্যার ষড়যন্ত্র হাসান সরকার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ০১ মে ২০২৬

খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দিয়ে হত্যার ষড়যন্ত্র হয়েছিল: হাসান সরকার

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image

বিএনপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর–৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দিয়ে হত্যার ভয়ংকর ষড়যন্ত্র করা হয়েছিল বলে জানায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর–৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। কিন্তু আল্লাহর রহমতে দেশনেত্রী বেঁচে আছেন, জনগণের অধিকারের নেতৃত্ব দিতে আবারও শক্ত হয়ে দাঁড়ানোর জন্য।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে টঙ্গীর বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসান সরকার বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। তাকে নিঃশব্দে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার সব ধরনের অপচেষ্টাই ব্যর্থ হয়েছে। জনগণই তার শক্তির উৎস।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, মিথ্যা মামলা, দমন–পীড়ন, গুম–খুনের রাজনীতি হাসিনার গদি টিকিয়ে রাখতে পারেনি। দেশের মানুষ গণতন্ত্রের জন্য জেগে ওঠেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হবে।

টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন হাসান উদ্দিন সরকার।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা বাবর আলী এবং সঞ্চালনা করেন ৫৪ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজুল হক রাজু মাস্টার। বক্তব্য রাখেন, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান ও মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী, অধ্যাপক আব্দুল মোতাবেক।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত