ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোটকে সামনে রেখে দেশের ২৪ জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘নির্বাচনী পদযাত্রা’ শুরু হচ্ছে। আগামীকাল সোমবার চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পদযাত্রা করে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইবেন তাঁরা। দলের প্রধান নাহিদ ইসলাম এই পদযাত্রায় অংশ নেবেন বলে জানিয়েছে এনসিপি। সোমবার বিকেল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পদযাত্রা শেষে তাঁরা লক্ষীপুর হয়ে রাতে হাতিয়া পৌঁছাবেন বলে জানিয়েছেন এনসিপির নেতারা।
আজ রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের নেতা-কর্মীরা চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন।
আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত
এই পদযাত্রা কর্মসূচি
চলার কথা রয়েছে।
এই কর্মসূচির অংশ
হিসেবে এনসিপির শীর্ষ
পর্যায়ের নেতারা ২০
টির বেশি জেলা
ঘুরে গণভোটের ‘হ্যাঁ’ এর পক্ষে
প্রচার চালাবেন বলে
জানিয়েছেন। একই সঙ্গে
তাঁরা জামায়াতে ইসলামী
নেতৃত্বাধীন ১১-দলীয়
নির্বাচনী ঐক্যের প্রচারণাতেও
অংশ নেবেন।
এমএইছ/ধ্রুবকন্ঠ
.png)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন