ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

১১ দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় হামলা চালানো হচ্ছে : এনসিপি

ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণায় ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তুলেছে এনসিপি। এনসিপির দাবি, আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি এই হামলাগুলো চালিয়েছে। 

আজ সোমবার ( ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে দলটি এসব অভিযোগ জানায়। পরে বিকেলে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত।

তিনি বলেন, “দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় ইসি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচনী প্রচারণায় এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগিতায় হামলা চালাচ্ছে বিএনপি।“

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির অভিযোগ, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন তার বক্তব্যে দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পুলিশ, এনএসআই ডিজিএফআইএই তিন প্রতিষ্ঠানের জরিপের কথা উল্লেখ করেছেন। এতে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।‘

এরই সাথে, গত ৩১ জানুয়ারি কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ সংক্রান্ত তারেক রহমানের বক্তব্যের রেশ ধরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সহযোগী হিসেবে কাজ করছেন বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, দেশব্যাপী হামলার ধরন (প্যাটার্ন) বিশ্লেষণ করলে দেখা যায়, একটি নির্দিষ্ট দলই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : এনসিপি প্রচারণা ১১ দলীয় জোট

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

১১ দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় হামলা চালানো হচ্ছে : এনসিপি

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনী প্রচারণায় ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তুলেছে এনসিপি। এনসিপির দাবি, আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি এই হামলাগুলো চালিয়েছে। 

আজ সোমবার ( ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে দলটি এসব অভিযোগ জানায়। পরে বিকেলে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত।

তিনি বলেন, “দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় ইসি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচনী প্রচারণায় এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগিতায় হামলা চালাচ্ছে বিএনপি।“

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির অভিযোগ, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন তার বক্তব্যে দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পুলিশ, এনএসআই ডিজিএফআইএই তিন প্রতিষ্ঠানের জরিপের কথা উল্লেখ করেছেন। এতে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।‘

এরই সাথে, গত ৩১ জানুয়ারি কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ সংক্রান্ত তারেক রহমানের বক্তব্যের রেশ ধরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সহযোগী হিসেবে কাজ করছেন বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, দেশব্যাপী হামলার ধরন (প্যাটার্ন) বিশ্লেষণ করলে দেখা যায়, একটি নির্দিষ্ট দলই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত