আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনিত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের গঙ্গাধর পট্টি এলাকায় নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
রিতা বলেন, দীর্ঘদিন এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। সতেরো বছরে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাসুদুল কামরুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামিলুর রশীদ খান, সাবেক সহ-সভাপতি মোতালেব হোসেন, পৌর কৃষক দলের সভাপতি অলিয়ার রহমান খান।
সভা শেষে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পৌর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন আফরোজা খানম রিতা। এ সময় নারী-পুরুষসহ প্রচুর লোকজন নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।
এমএইছ/ধ্রুবকন্ঠ
.png)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন