মো: জুয়েল রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নাসিমুল হাসান মন্ডল।
তিনি শ্রীপুর উপজেলার শ্রীপুর বাজার, মাওনা বাজার এবং তেলিহাটি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে যান। সেখানে তিনি পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে অ্যাডভোকেট নাসিমুল হাসান মন্ডল বক্তব্য রাখেন এবং বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি পূজামণ্ডপগুলোতে বিভিন্ন সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক এনামুল হক মনি, পূজা উদযাপন কমিটির সভাপতি, শরীফ আহমেদ লিখন, রবিন মন্ডল সহ শ্রীপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
.png)
বুধবার, ১১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন