ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাবার অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করতে চাই: রিয়াজুল হান্নান

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- (কাপাসিয়া) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান বলেছেন, নির্বাচনে বিজয়ী হয়ে তাঁর বাবা সাবেক মন্ত্রী সংসদ সদস্য হান্নান শাহের রেখে যাওয়া স্বপ্ন অসমাপ্ত উন্নয়নকাজ বাস্তবায়ন করতে চান।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কাপাসিয়া উপজেলার চালা ওয়েলফেয়ার ক্লাব মাঠে ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহ্ রিয়াজুল হান্নান বলেন, কাপাসিয়াকে একটি ঐক্যবদ্ধ, আধুনিক সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তুলতে চান তিনি। একই সঙ্গে ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি অভিযোগ করে বলেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে নিরীহ মা-বোনদের বিভ্রান্ত করছে এবং ধর্মপ্রাণ মানুষকে জান্নাতের নিশ্চয়তা দেওয়ার মতো অপপ্রচার চালাচ্ছে। এসব অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রিয়াজুল হান্নান বলেন, অতীতে কাপাসিয়ার মানুষ তাঁর বাবাকে ভোট দিয়ে এমপি মন্ত্রী বানিয়েছিলেন এবং তিনি মানুষের আস্থার মর্যাদা রেখেছেন। ফকির মজনু শাহ সেতুসহ এলাকার বিভিন্ন উন্নয়নকাজে জনগণকে সঙ্গে নিয়েই তিনি কাজ করেছিলেন। জীবদ্দশায় সব কাজ শেষ করতে না পারায় এবার জনগণের সমর্থন পেলে সেই অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবেন বলে অঙ্গীকার করেন তিনি।

রিয়াজুল হান্নান আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা নির্যাতন চালানো হয়েছে। ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপিই নেতৃত্ব দিয়েছে। বিগত দিনে বিনা ভোটের সরকার এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব হবে উল্লেখ করে শাহ্ রিয়াজুল হান্নান বলেন, দল ক্ষমতায় এলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি বয়স্ক বিধবা ভাতার পরিমাণ আওতা বাড়ানো, শ্রমজীবী মানুষের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি বলেন, শিক্ষা উন্নত চিকিৎসার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি কাপাসিয়ার সার্বিক উন্নয়নে সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি সবার কাছে দোয়া, ভোট সহযোগিতা কামনা করে বলেন, ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে কাপাসিয়ার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবেন। ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বজলুর রশিদ নয়নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝির সঞ্চালনায় জনসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক আফজাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির নেতা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইকবাল হোসেন শেখ, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. মাজহারুল হক, জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আতাউর রহমান মোল্লা, মাওলানা সাখাওয়াত হোসেনসহ বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ১৬ মার্চ ২০২৬

বাবার অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করতে চাই: রিয়াজুল হান্নান

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত