ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাবা'র জন্য ভোট প্রার্থনায় নির্বাচনের মাঠে মেয়ে

ছবি: সংগৃহীত

দিরাই- শাল্লা (সুনামগঞ্জ-২ আসনে) ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী'র পক্ষে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন মেয়ে নাজিয়া চৌধুরী । দুই উপজেলার  বিএনপির নারী নেত্রীদের সাথে নিয়ে ক্লান্তিহীন গ্রামের পর গ্রামের মেঠোপথ ঘুরে বেড়াচ্ছেন। যোগ দিচ্ছেন বিভিন্ন সভা ও উঠান বৈঠকে। এতে নারী ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।

শনিবার দিনব্যাপী দিরাই শাল্লা'র বিভিন্ন অঞ্চলে উঠান বৈঠক সহ বাড়ী-বাড়ী গিয়ে বাবা'র জন্য ভোট প্রার্থনা করছেন নাজিয়া চৌধুরী। এবং নাছির উদ্দিন চৌধুরীর শেষ জনসভায় বক্তব্য রাখেন নাজিয়া চৌধুরী। এতে উপস্থিত নেতাকর্মীসহ সাধারণ মানুষের মন কাড়েন তিনি। বাবা'র জন্য ভোট প্রার্থনায় নাজিয়া   চৌধুরী বিরামহীন কাজ করে যাচ্ছেন৷

উঠান বৈঠকে নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে অভিভূত হন নাজিয়া । তিনি মনযোগ দিয়ে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠকে আসা নারীদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

বৈঠকে আসা কয়েকজন নারী এখানে রাস্তা-ঘাটের সংস্কার, স্বাস্থ্যসেবা ও কর্মস্থানের সমস্যার কথা তুলে ধরেন।

নাজিয়া চৌধুরী বলেন, ‘আমার বাবা নাছির উদ্দিন চৌধুরী জীবনের শুরু থেকেই এলাকায় উন্নয়নে কাজ করেছেন। পরে তিনি এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকা অবস্থায় তিনি এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা সহ বিভিন্ন সেবা ও উন্নয়নমূলক কাজ করেছেন।

আপনারা সকলেই নির্বাচনের দিন কেন্দ্রে যাবেন এবং আমার বাবাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি সর্বদাই আছি আমার বাবার পাশে। আমার বাবা বিজয়ী হলে এলাকার আরও অনেক উন্নয়ন হবে। ’

তিনি আরও জানান, দিরাই শাল্লায় দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। দূর্নীতি নির্মুলে সর্বাত্মক চেষ্টা করা হবে।

পরে তিনি উপস্থিত নারীদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন। একই দিনে বাবার পক্ষে প্রচারণা কাজের অংশ হিসেবে বেশ কয়েকটি সভা ও উঠান বৈঠকে অংশ নেন তিনি।

উল্লেখ, নাছির উদ্দিন চৌধুরী বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, তিনি বিএনপির মনোনীত প্রার্থী হয়ে সুনামগঞ্জ -২ আসনে লড়ছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট

শিশির মনির। নাছির উদ্দিন চৌধুরী ১৯৯৬ সালে লাঙ্গল প্রতিক নিয়ে বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্তকে ভোট যুদ্বে পরাজিত করেছিলেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : নির্বাচনী বাবা'র

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

বাবা'র জন্য ভোট প্রার্থনায় নির্বাচনের মাঠে মেয়ে

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত