ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দল ছেড়ে দিলেন ছাত্রশক্তির মুখপাত্র ঐশী

দল ছেড়ে দিলেন ছাত্রশক্তির মুখপাত্র ঐশী
ছবি সংগৃহীত

জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্র ঐশী জামান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আজ শনিবার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুকে প্রকাশিত পদত্যাগপত্রে ঐশী জানান, ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপের কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তবে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি তার শ্রদ্ধা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

ঐশী গণমাধ্যমকে জানান, কমিটি গঠনের সময় তাকে রাখা হবে কিনা—এই বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। তখন তিনি কমিটিতে না রাখার অনুরোধ করেছিলেন। কিন্তু পরে তাকে রেখেই কমিটি ঘোষণা করা হয়। তাই আজই আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানান তিনি। এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুইন গণমাধ্যমে বলেন, ঐশীকে জোর করে কমিটিতে রাখার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। 

তিনি আরো জানান, ‘ঐশী সব ধরনের শর্ত পূরণ করেই সংগঠন করছে। ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেও আমরা এখনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাইনি।’

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

দল ছেড়ে দিলেন ছাত্রশক্তির মুখপাত্র ঐশী

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

featured Image

জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্র ঐশী জামান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আজ শনিবার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুকে প্রকাশিত পদত্যাগপত্রে ঐশী জানান, ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপের কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তবে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি তার শ্রদ্ধা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

ঐশী গণমাধ্যমকে জানান, কমিটি গঠনের সময় তাকে রাখা হবে কিনা—এই বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। তখন তিনি কমিটিতে না রাখার অনুরোধ করেছিলেন। কিন্তু পরে তাকে রেখেই কমিটি ঘোষণা করা হয়। তাই আজই আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানান তিনি। এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুইন গণমাধ্যমে বলেন, ঐশীকে জোর করে কমিটিতে রাখার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। 

তিনি আরো জানান, ‘ঐশী সব ধরনের শর্ত পূরণ করেই সংগঠন করছে। ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেও আমরা এখনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাইনি।’

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত