ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে সেলিম রেজা: রাজাপুর-কাঁঠালিয়ায় ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতা

রাজাপুর (ঝালকাঠি): ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এলাকায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন। শনিবার (০৪ অক্টোবর, ২০২৫) সকালে তিনি এই গণসংযোগ কর্মসূচি পালন করেন।

শনিবার সকালে সেলিম রেজা রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের নাপিতেরহাট, পারেরহাট, ডহরশংকর ও সাউদপুর এলাকা সহ রাজাপুর সদরের বাইপাস মোড় এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি দোকানদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট তুলে দেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগের আগে তিনি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোখলেছুর রহমান হারেজ গাজী এবং ইন্দ্রপাশায় মোবারক আলী হাওলাদারের কবর জিয়ারত করেন।

লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, "আমরা বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি এবং সকলকে সাথে নিয়ে এই দেশকে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করেছি। এই সময়ে আমাদের অনেক নেতা-কর্মীকে গুম ও হত্যা করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে।"

তিনি আরও বলেন, "আজকে দেশ গড়ার সময় এসেছে। দেশনায়ক তারেক রহমানের বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে এবং ধানের শীষের পক্ষে ভোট চাইতে আমি এসেছি। ঐক্যের কোনো বিকল্প নেই। সকল দ্বিধা ভুলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।"

এ সময় সেলিম রেজা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চান এবং তাঁদের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি সালাম জানান।

লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় তাঁর সঙ্গে ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নূর হোসেন, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার ও সাংগঠনিক সম্পাদক হালিম গাজী, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মতিউর রহমান টুকু মৃধা, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দীলিপ, যুবদল নেতা সুমন জমাদ্দার সহ রাজাপুর ও কাঁঠালিয়ার বিভিন্ন স্তরের বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে সেলিম রেজা: রাজাপুর-কাঁঠালিয়ায় ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image

রাজাপুর (ঝালকাঠি): ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এলাকায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন। শনিবার (০৪ অক্টোবর, ২০২৫) সকালে তিনি এই গণসংযোগ কর্মসূচি পালন করেন।

শনিবার সকালে সেলিম রেজা রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের নাপিতেরহাট, পারেরহাট, ডহরশংকর ও সাউদপুর এলাকা সহ রাজাপুর সদরের বাইপাস মোড় এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি দোকানদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট তুলে দেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগের আগে তিনি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোখলেছুর রহমান হারেজ গাজী এবং ইন্দ্রপাশায় মোবারক আলী হাওলাদারের কবর জিয়ারত করেন।

লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, "আমরা বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি এবং সকলকে সাথে নিয়ে এই দেশকে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করেছি। এই সময়ে আমাদের অনেক নেতা-কর্মীকে গুম ও হত্যা করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে।"

তিনি আরও বলেন, "আজকে দেশ গড়ার সময় এসেছে। দেশনায়ক তারেক রহমানের বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে এবং ধানের শীষের পক্ষে ভোট চাইতে আমি এসেছি। ঐক্যের কোনো বিকল্প নেই। সকল দ্বিধা ভুলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।"

এ সময় সেলিম রেজা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চান এবং তাঁদের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি সালাম জানান।

লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় তাঁর সঙ্গে ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নূর হোসেন, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার ও সাংগঠনিক সম্পাদক হালিম গাজী, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মতিউর রহমান টুকু মৃধা, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দীলিপ, যুবদল নেতা সুমন জমাদ্দার সহ রাজাপুর ও কাঁঠালিয়ার বিভিন্ন স্তরের বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত