ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জান্নাতের টিকিট দেওয়া দলের এখন ভোট কেনা লাগে কেন

ছবি : সংগৃহীত

বরগুনা- (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মণি বলেছেন, ‘জামায়াত দাবি করে তারা মারা গেলে জান্নাত দিতে পারবে, অথচ এখন তাদের টাকা দিয়ে ভোট কিনতে হচ্ছে! জান্নাতের টিকিট দেওয়া দলের এখন ভোট কেনা লাগে কেন?’

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় নুরুল ইসলাম কথা বলেন।

জনসভায় উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে নুরুল ইসলাম বলেন, কেউ কি আগামীকাল সকালে বেঁচে থাকতে চান না বা মরতে চান? উপস্থিত সবাই না বললে তিনি বলেন, জামায়াত বেহেশতে পাঠানোর কথা বলছে, কিন্তু কেউ তো মরতেই চায় না। তাহলে তারা বেহেশতে পাঠাবে কীভাবে।

মণি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীসহ সংখ্যালঘুদের জান, মাল ধর্মের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে তার ফল ভোগ করতে হবে।

নুরুল ইসলাম মণি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি সংখ্যালঘুদের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : রাজনীতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

জান্নাতের টিকিট দেওয়া দলের এখন ভোট কেনা লাগে কেন

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

বরগুনা- (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মণি বলেছেন, ‘জামায়াত দাবি করে তারা মারা গেলে জান্নাত দিতে পারবে, অথচ এখন তাদের টাকা দিয়ে ভোট কিনতে হচ্ছে! জান্নাতের টিকিট দেওয়া দলের এখন ভোট কেনা লাগে কেন?’

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় নুরুল ইসলাম কথা বলেন।

জনসভায় উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে নুরুল ইসলাম বলেন, কেউ কি আগামীকাল সকালে বেঁচে থাকতে চান না বা মরতে চান? উপস্থিত সবাই না বললে তিনি বলেন, জামায়াত বেহেশতে পাঠানোর কথা বলছে, কিন্তু কেউ তো মরতেই চায় না। তাহলে তারা বেহেশতে পাঠাবে কীভাবে।

মণি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীসহ সংখ্যালঘুদের জান, মাল ধর্মের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে তার ফল ভোগ করতে হবে।

নুরুল ইসলাম মণি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি সংখ্যালঘুদের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত