ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কালিয়াকৈরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এ্যাড. কামরুজ্জামান কামরুল

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল।

বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার মৌচাক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পূজামণ্ডপে উপস্থিত থেকে ভক্ত ও অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তার এই উপস্থিতি শুধু উৎসবের আনন্দই বাড়ায়নি, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকেও শক্তিশালী করেছে বলে জানা গেছে।

পরিদর্শনকালে অ্যাড. কামরুজ্জামান কামরুল আগামী নির্বাচনে মৌচাক ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করে সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য সচেষ্ট থাকার সংকল্প ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

কালিয়াকৈরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এ্যাড. কামরুজ্জামান কামরুল

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

featured Image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল।

বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার মৌচাক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পূজামণ্ডপে উপস্থিত থেকে ভক্ত ও অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তার এই উপস্থিতি শুধু উৎসবের আনন্দই বাড়ায়নি, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকেও শক্তিশালী করেছে বলে জানা গেছে।

পরিদর্শনকালে অ্যাড. কামরুজ্জামান কামরুল আগামী নির্বাচনে মৌচাক ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করে সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য সচেষ্ট থাকার সংকল্প ব্যক্ত করেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত