ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় পচা ডিম নিক্ষেপ

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা- আসনের প্রার্থী দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসমাবেশ কর্মসূচিতে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসমাবেশ চলাকালে ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ডিজিটাল ক্যাম্পেইন টিমের ব্যবস্থাপক শামিল আব্দুল্লাহ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, মৌচাক এলাকায় বাংলা টিভির গলিতে প্রচারণা চলছিল। সময় বাংলা টিভির বিপরীত দিকের ভবন থেকে ডিম ছুড়ে মারা হয়। এরপর আমরা ওই এলাকার কর্মসূচি যথাসম্ভব দ্রুত শেষ করে পরীবাগে চলে আসি।

তিনি আরও বলেন, ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী অক্ষত আছেন। তিনি প্রচারণায় অংশ নিচ্ছেন। সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় মৌচাক এলাকায় গণসংযোগে অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সময় হঠাৎ পাশের একটি ভবন থেকে ডিম ছুড়ে মারা হয়। ডিম নিক্ষেপের পরপরই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তবে দলের কর্মী-সমর্থকেরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সময় নাসীরুদ্দীন পাটওয়ারী সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একটি প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় পচা ডিম নিক্ষেপ

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা- আসনের প্রার্থী দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসমাবেশ কর্মসূচিতে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসমাবেশ চলাকালে ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ডিজিটাল ক্যাম্পেইন টিমের ব্যবস্থাপক শামিল আব্দুল্লাহ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, মৌচাক এলাকায় বাংলা টিভির গলিতে প্রচারণা চলছিল। সময় বাংলা টিভির বিপরীত দিকের ভবন থেকে ডিম ছুড়ে মারা হয়। এরপর আমরা ওই এলাকার কর্মসূচি যথাসম্ভব দ্রুত শেষ করে পরীবাগে চলে আসি।

তিনি আরও বলেন, ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী অক্ষত আছেন। তিনি প্রচারণায় অংশ নিচ্ছেন। সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় মৌচাক এলাকায় গণসংযোগে অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সময় হঠাৎ পাশের একটি ভবন থেকে ডিম ছুড়ে মারা হয়। ডিম নিক্ষেপের পরপরই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তবে দলের কর্মী-সমর্থকেরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সময় নাসীরুদ্দীন পাটওয়ারী সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একটি প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত