ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

একটি দল নতুন করে ভারতের সঙ্গে আপস করছে : ডা. তাহের

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির কুমিল্লা-১১ আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘একটি দল নতুন করে ভারতের সঙ্গে আপস করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। দেশের কোটি যুবক এটা হতে দেবে না।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে তার নির্বাচনী এলাকা ধোড়করা স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড ভুয়া। চিফ ইলেকশন কমিশনার বলেছেন, এটা বেআইনি। যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন। এগুলো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন।

সময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা শাহজালালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ভারত ডা. তাহের আপস

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

একটি দল নতুন করে ভারতের সঙ্গে আপস করছে : ডা. তাহের

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

জামায়াতে ইসলামীর নায়েবে আমির কুমিল্লা-১১ আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘একটি দল নতুন করে ভারতের সঙ্গে আপস করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। দেশের কোটি যুবক এটা হতে দেবে না।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে তার নির্বাচনী এলাকা ধোড়করা স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড ভুয়া। চিফ ইলেকশন কমিশনার বলেছেন, এটা বেআইনি। যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন। এগুলো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন।

সময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা শাহজালালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত