সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে বুধবার (২১ জানুয়ারি) রাতে ঢাকা থেকে সিলেটে পৌছেছেন তিনি।
আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরিন ফ্লাইটে রওনা হয়ে সিলেটে পৌছান তিনি। বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল। রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানও।
প্রতিনিধিদলে রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিবের ব্যক্তিগত সহযোগী ইউনূস আলী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রধান নিরাপত্তা কর্মকর্তা একেএম শামসুল আলম, সৈয়দ মঈন উদ্দীন আহমেদ, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, মিয়া নুরুদ্দীন অপু, সালেহ শিবলী, আহমেদ আলী, কামাল উদ্দীন এবং এএনএম মনোয়ারুল করিম।
সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে পাঁচ তারকাবিশিষ্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তারেক রহমানের থাকার কথা রয়েছে। রাত ১০টার দিকে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যাবেন।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা ১১টার দিকে তিনি নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন।
এমএইছ/ধ্রুবকন্ঠ
বিষয় : তারেক রহমান সিলেট
.png)
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন