গতকাল রোববার আইএল টি-টোয়েন্টি ফাইনালে মুখোমুখি হয়েছিল এমআই এমিরেটস এবং ডেজার্ট ভাইপার্স। সেই ম্যাচে পাকিস্তানি বোলার নাসিম শাহের সঙ্গে তর্কে জড়ান ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড।
এমআই এমিরেটসের ইনিংসের ১১তম ওভারের পর পাকিস্তানি বোলারের দিকে তেড়ে যান পোলার্ড। পরিস্থিতি সামলাতে ছুটে আসেন অন্য ক্রিকেটার এবং মাঠের দুই আম্পায়ার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুই ক্রিকেটারের সেই ভিডিও। তাতে দেখা যায়, নাসিম শাহ ওভার শেষ করার পর তাকে কিছু বলছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কায়রন পোলার্ড। পাল্টা জবাব দেন পাকিস্তানের পেসার। নাসিমের করা এর আগের ওভারের শেষ বলটি পোলার্ডের পায়ে লেগে ব্যাটে লাগে। আউটের আবেদন করেন নাসিম। তিনি অবশ্য বুঝতে পারেননি, বল লেগ স্টাম্পের বাইরে ছিল। নাসিমের মুখে সে সময় কিছুটা বিদ্রুপের হাসি দেখা যায়। তাতেই রেগে যান পোলার্ড। কিছু বলতে বলতে এগিয়ে যান নাসিমের দিকে। পাকিস্তানের বোলার পাল্টা জবাব দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পোলার্ডকে শান্ত করতে এগিয়ে আসেন তার সতীর্থ সাকিব আল হাসান। ডেজার্ট ভাইপার্সের অন্য ক্রিকেটারেরাও এগিয়ে আসেন। তারা নাসিমকে দূরে সরিয়ে নিয়ে যান। পরিস্থিতি সামলাতে এগিয়ে যান দুই আম্পায়ারও। দূরে চলে যাওয়ার পরও দুই ক্রিকেটারকে পরস্পরের উদ্দেশে কিছু বলতে দেখা গিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। পরে নাসিমের বলেই আউট হন পোলার্ড।
পোলার্ড মাথা গরম করলেও দলকে অবশ্য জেতাতে পারেনি। প্রথমে ব্যাট করে স্যাম কারেনের ডেজার্ট ভাইপার্স ৪ উইকেটে ১৮২ রান করে। ৫১ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন স্যাম কারেন। ৩২ বলে ৪১ রান করেন ম্যাক্স হল্ডেন।
এমএইছ/ধ্রুবকন্ঠ
.png)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন