ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেফতার

ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও দেশীয় তৈরী ৩টি অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বাবুর বাজার এলাকায় একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- শাহজাহানপুর উপজেলার খরনা ওমর দিঘি গ্রামের রায়হান আলী রানা (৪০) ও শাকপালা গ্রামের ফিরোজ পোদ্দার (৩৮)।

বগুড়া তিন মাথা রেলগেট সংলগ্ন যুব উন্নয়ন ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রায়হান ও ফিরোজ উপজেলার বাবুর বাজার এলাকায় খোকন মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করে। সেনাবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৩টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : রাজশাহী বগুড়া সেনাবাহিনীর বিশেষ অভিযান

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও দেশীয় তৈরী ৩টি অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বাবুর বাজার এলাকায় একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- শাহজাহানপুর উপজেলার খরনা ওমর দিঘি গ্রামের রায়হান আলী রানা (৪০) ও শাকপালা গ্রামের ফিরোজ পোদ্দার (৩৮)।

বগুড়া তিন মাথা রেলগেট সংলগ্ন যুব উন্নয়ন ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রায়হান ও ফিরোজ উপজেলার বাবুর বাজার এলাকায় খোকন মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করে। সেনাবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৩টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত