ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

লক্ষ্মীপুরে ২০০ পিস ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী কালু গ্রেফতার

  ধ্রব ডেস্ক
ধ্রব ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লক্ষ্মীপুরে ২০০ পিস ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী কালু গ্রেফতার
লক্ষ্মীপুরের রামগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ২০টি মাদক মামলার আসামী হাবিবুর রহমান কালুকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সোনাপুর এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে ইয়াবাসহ তাকে হাতেনাতে ধরা হয়। এএসআই আনোয়ার হোসেন জানান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারীর নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। আটক হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়। পরে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরে ২০০ পিস ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী কালু গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image
লক্ষ্মীপুরের রামগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ২০টি মাদক মামলার আসামী হাবিবুর রহমান কালুকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সোনাপুর এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে ইয়াবাসহ তাকে হাতেনাতে ধরা হয়। এএসআই আনোয়ার হোসেন জানান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারীর নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। আটক হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়। পরে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত